জল সংকট, দুর্গাপুরে পথ অবরোধ স্থানীয়দের
দুর্গাপুর, ২০ মার্চ (হি. স.): জল সংকটকে কেন্দ্র করে শুক্রবার সকালে উত্তাল হয়ে উঠলো দুর্গাপুরের মাঝের মোড় এলাকা। দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার প্রতিবাদে এদিন রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এর জেরে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্ত
জল সংকট


দুর্গাপুর, ২০ মার্চ (হি. স.): জল সংকটকে কেন্দ্র করে শুক্রবার সকালে উত্তাল হয়ে উঠলো দুর্গাপুরের মাঝের মোড় এলাকা। দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার প্রতিবাদে এদিন রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এর জেরে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা যায়, অনিয়মিত জল সরবরাহ নিয়ে বহুদিন ধরেই ক্ষোভ জমছিল। এদিন সকালে “জল নেই কেন?” এই প্রশ্ন তুলে সগড়ভাঙা পাম্পিং স্টেশনে জড়ো হন বাসিন্দারা। সেখানে বিক্ষোভ দেখানোর পরই তাঁরা রাস্তায় নেমে অবরোধ শুরু করেন।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে অবরোধ তুলতে গেলে বিক্ষোভকারীরা পুলিশকে ঘিরে ধরে প্রতিবাদ চালিয়ে যান। পরে এক স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা ঘটনাস্থলে পৌঁছলে তাঁকে ঘিরেও ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা।আন্দোলনকারীদের হুঁশিয়ারি, জল সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ঘটনার জেরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। প্রশাসনের আশ্বাস সত্ত্বেও পরিস্থিতি এখনও থমথমে রয়েছে এলাকায়।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande