শ্রীভূমির বাজারিছড়ায় শনিবার থেকে ষোলোপ্রহর হরিনাম সংকীর্তন
বাজারিছড়া (অসম), ২০ মাৰ্চ (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত বাজারিছড়ার শ্রীনগর গ্রামের রাখালবা‌ড়ি‌তে আগামীকাল শনিবার থেকে শুরু হবে ষোলোপ্রহর হ‌রিনাম সংকীর্তন। ষোলোপ্রহরব্যােপী শ্রীশ্রী হ‌রিনাম সংকী‌র্তনের ব্যা পা‌রে ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন ক
শ্রীভূমির বাজারিছড়ায় শনিবার থেকে ষোলোপ্রহর হরিনাম সংকীর্তন


বাজারিছড়া (অসম), ২০ মাৰ্চ (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত বাজারিছড়ার শ্রীনগর গ্রামের রাখালবা‌ড়ি‌তে আগামীকাল শনিবার থেকে শুরু হবে ষোলোপ্রহর হ‌রিনাম সংকীর্তন।

ষোলোপ্রহরব্যােপী শ্রীশ্রী হ‌রিনাম সংকী‌র্তনের ব্যা পা‌রে ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে আ‌য়োজক মণ্ডলি। আ‌য়োজক মণ্ডলির সদস্যদের কাছে জানা গেছে, আজ শুক্রবার মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবা‌সের মাধ্যজমে ষোলোপ্রহর কীর্তনের শুভারম্ভ হ‌বে। পরের দিন আগামীকাল শনিবার থে‌কে শুরু হবে শ্রীশ্রী হরিনাম সংকীর্তন, চল‌বে ২২ মার্চ র‌বিবার পর্যন্ত।

হরিনাম সংকীর্তনে আগত ভক্ত‌দের ম‌ধ্যে মহাপ্রসাদও বিতরণ করা হ‌বে। ২৩ মার্চ সোমবার প্রভাত‌ফেরী সহ দ‌ধিভাণ্ড ভঞ্জন ও মহন্ত বিদা‌য়ের ম‌ধ্যে দি‌য়ে ভূবনমঙ্গল হ‌রিনাম সংকীর্তনের প‌রিসমাপ্তি ঘটবে।

হরিনাম সংকীর্তনে নামসুধা পরিবেশন করবে শিলচর মা‌সিমপু‌রের গৌরসুন্দর সম্প্রদায়, শ্রীভূ‌মির ভক্ত হরিদাস সম্প্রদায়, ধর্মনগ‌রের (ত্রিপুরা) রাইকানু পদাবলী কীর্তন সংঘ এবং কলকাতার শিবানী সম্প্রদায়। ধর্মীয় অনুষ্ঠানে সকল সনাতনী ভক্ত‌দের স‌ক্রিয় সহ‌যো‌গিতা ও উপ‌স্থি‌তি কামনা ক‌রে‌ছেন আ‌য়োজক মণ্ডলির সদস্যরা।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande