চৈত্র নবরাত্রির চতুর্থ দিন, বিভিন্ন দুর্গা মন্দিরে পূজার্চনা ভক্তদের
নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.): চৈত্র নবরাত্রির চতুর্থ দিনে দেশের বিভিন্ন দুর্গা মন্দিরে পূজার্চনা করলেন ভক্তরা। চৈত্র নবরাত্রির চতুর্থ দিনে মাতা কুষ্মাণ্ডা রূপে পূজিত হয়েছেন দেবী দূর্গা। ভোর থেকেই বিভিন্ন মন্দিরে চলে পূজার্চনা ও আরতি। প্রধানমন্ত্রী
চৈত্র নবরাত্রির তৃতীয় দিন, মাতা চন্দ্রঘন্টা রূপে পূজিতা দেবী দুর্গা


নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.): চৈত্র নবরাত্রির চতুর্থ দিনে দেশের বিভিন্ন দুর্গা মন্দিরে পূজার্চনা করলেন ভক্তরা। চৈত্র নবরাত্রির চতুর্থ দিনে মাতা কুষ্মাণ্ডা রূপে পূজিত হয়েছেন দেবী দূর্গা। ভোর থেকেই বিভিন্ন মন্দিরে চলে পূজার্চনা ও আরতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চৈত্র নবরাত্রির চতুর্থ দিনে দেবী কুষ্মাণ্ডার কাছে প্রার্থনা করেছেন।

এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, অদম্য সাহস ও আধ্যাত্মিক শক্তির প্রতীক মা কুষ্মাণ্ডার চরণে প্রণাম! দেবীর দিব্য শক্তি প্রতিটি হৃদয়ে নতুন চেতনার জাগরণ ঘটাক। গত বৃহস্পতিবার থেকে চৈত্র নবরাত্রির শুভারম্ভ হয়েছে। চৈত্র নবরাত্রির ৯-দিনে বিভিন্ন রূপে পূজিতা হন দেবী দুর্গা। প্রতিদিনই দেবীর কাছে প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী মোদী।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande