হরমুজ প্রণালী প্রসঙ্গে বিশ্বনেতাদের যৌথ বিবৃতি, নিন্দায় মুখর সকলেই
নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.): হরমুজ প্রণালী প্রসঙ্গে যৌথ বিবৃতি দিলেন বিশ্বনেতারা। সংযুক্ত আরব আমিরশাহী, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, জাপান, কানাডা, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, ডেনমার্ক, লাটভিয়া, স্লোভেনিয়া, এস্তোনিয়া, নরওয
হরমুজ প্রণালী প্রসঙ্গে বিশ্বনেতাদের যৌথ বিবৃতি, নিন্দায় মুখর সকলেই


নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.): হরমুজ প্রণালী প্রসঙ্গে যৌথ বিবৃতি দিলেন বিশ্বনেতারা। সংযুক্ত আরব আমিরশাহী, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, জাপান, কানাডা, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, ডেনমার্ক, লাটভিয়া, স্লোভেনিয়া, এস্তোনিয়া, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, চেক প্রজাতন্ত্র, রোমানিয়া, বাহরাইন, লিথুয়ানিয়া ও অস্ট্রেলিয়ার বিশ্বনেতারা যৌথ বিবৃতি দিয়েছেন। হরমুজ প্রণালী বন্ধ করায় নিন্দায় মুখর হয়েছেন সকলেই।

বিবৃতিতে বলা হয়েছে, আমরা পারস্য উপসাগরে নিরস্ত্র বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের সাম্প্রতিক হামলা, তেল ও গ্যাস স্থাপনা-সহ বেসামরিক পরিকাঠামোর ওপর হামলা এবং ইরানি বাহিনী কর্তৃক হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেওয়ার তীব্র নিন্দা জানাই। আমরা এই ক্রমবর্ধমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা ইরানকে অবিলম্বে হুমকি, মাইন স্থাপন, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য প্রণালীটি বন্ধ করার অন্যান্য প্রচেষ্টা বন্ধ করতে এবং রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ২৮১৭ নম্বর প্রস্তাব মেনে চলার আহ্বান জানাই।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande