
তিরুবনন্তপুরম, ২২ মার্চ (হি.স.): কেরলমে ইউডিএফ-এর পক্ষে সুস্পষ্ট উৎসাহ দেখা যাচ্ছে, জোর দিয়ে বললেন কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল। রবিবার তিরুবনন্তপুরমে এক সাংবাদিক সম্মেলনে বেণুগোপাল বলেন, গত ১০ বছর ধরে ক্ষমতায় থাকা একটি সরকারকে ‘আর নয়’ বলার মানসিকতায় রয়েছে জনগণ।
বেণুগোপাল আরও বলেন, কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার নিয়ে প্রকাশ্য বিতর্কের জন্য আমরা প্রস্তুত। মুখ্যমন্ত্রী যদি এর জন্য প্রস্তুত থাকেন, আমরাও সমানভাবে প্রস্তুত। উল্লেখ্য, কেরলমে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে রাজনৈতিক উত্তাপ ততটাই বাড়ছে। এবারের কেরলম বিধানসভা নির্বাচনে ইউডিএফ-র জয় নিয়ে আশাবাদী বেণুগোপাল।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ