
নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.): টাকার রেকর্ড পতন নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে আক্রমণ করলেন সঞ্জয় রাউত। উদ্ধব ঠাকরে শিবিরের এই শিবসেনা নেতা বলেন, কোথায় মোদীজি? রবিবার এক সাংবাদিক সম্মেলনে সঞ্জয় রাউত বলেন, এবার সেঞ্চুরি হবে, এইবার ১০০-র পার। মোদীজি কোথায়?
কটাক্ষ করে সঞ্জয় রাউত বলেন, তিনি পশ্চিমবঙ্গে আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য রাষ্ট্রপতি শাসনের প্রস্তুতি নিচ্ছেন। মোদীজি আর শাহজি পশ্চিমবঙ্গে 'খেলা' করার চেষ্টা করছেন, আর টাকার মূল্য কমছে। মোদীজি বলছিলেন, টাকার মূল্য কমলে দেশের সম্মান কমে। এখন কিসের পতন হচ্ছে?
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ