ভোটারদের জন্য পরিষেবা নিশ্চিত করতে নির্দেশ নির্বাচন কমিশনের
নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.): আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশের প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের জন্য ন্যূনতম পরিষেবা নিশ্চিত করতে একাধিক নির্দেশ জারি করল নির্বাচন কমিশন। রবিবার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে, দেশের মোট
ভোটারদের জন্য পরিষেবা নিশ্চিত করতে নির্দেশ নির্বাচন কমিশনের


নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.): আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশের প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের জন্য ন্যূনতম পরিষেবা নিশ্চিত করতে একাধিক নির্দেশ জারি করল নির্বাচন কমিশন। রবিবার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে, দেশের মোট ২,১৮,৮০৭টি ভোটকেন্দ্রে ‘ন্যূনতম পরিষেবা' বাধ্যতামূলকভাবে নিশ্চিত করতে হবে। প্রতিটি বুথে পানীয় জল, শৌচালয়, পর্যাপ্ত আলো, বসার বেঞ্চ-সহ একাধিক সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গ, অসম, কেরলম, পুদুচেরি ও তামিলনাড়ুর মুখ্য নির্বাচনী আধিকারিকদের ভোটের দিন ভোটারদের জন্য নূন্যতম পরিষেবা নিশ্চিত করতে হবে। ভোটারদের যাতে কোনও রকম সমস্যার মধ্যে না পড়তে হয়, তা নিশ্চিত করতে বলেছে নির্বাচন কমিশন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande