
নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.): বিহার দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারের জনগণকে শুভকামনা জানিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রবিবার এক্স মাধ্যমে জানান, দেশে ও বিদেশে বসবাসকারী বিহারের সমস্ত মানুষকে বিহার দিবসের আন্তরিক শুভেচ্ছা। আমি নিশ্চিত, রাজ্যের বাসিন্দারা অসীম প্রতিভা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে বিহার এবং সমগ্র দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স মাধ্যমে জানান, বিহার দিবস উপলক্ষ্যে, রাজ্যে আমার পরিবারের সকল সদস্যকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমাদের রাজ্য, যা ভারতীয় ঐতিহ্যকে মহিমা ও দেবত্ব দান করেছে, এখন অগ্রগতির নতুন অধ্যায় রচনায় নিয়োজিত। আমি নিশ্চিত, এখানকার পরিশ্রমী ও উদ্যমী মানুষের নিষ্ঠা এবং শক্তি একটি বিকশিত বিহারের পাশাপাশি একটি বিকশিত ভারতের সংকল্প বাস্তবায়নে বিরাট সহায়ক হবে।
রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এদিন টুইট করেছেন। তিনি জানান, বিহার দিবস উপলক্ষ্যে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বিহারের ইতিহাস গৌরবময় এবং বর্তমানে আমরা আমাদের সংকল্পের মাধ্যমে বিহারের জন্য এক গৌরবময় ভবিষ্যৎ গড়ে তুলছি। একটি সমৃদ্ধ বিহারের জন্য এই সংকল্প পূরণে আমি আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি। আমরা সকলে মিলে বিহারের গৌরবকে নতুন উচ্চতায় নিয়ে যাব।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ