মহিলার অভিযোগে স্বামী-সহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার স্বামী
মোরাদাবাদ, ২২ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের মোরাদাবাদে পারিবারিক বিবাদের জেরে মারধরের ঘটনায় শনিবার এক মহিলার অভিযোগের ভিত্তিতে স্বামী-সহ মোট ৩৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যে রবিবার অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। এদিন পুলিশ সূ
মহিলার অভিযোগে স্বামী-সহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার স্বামী


মোরাদাবাদ, ২২ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের মোরাদাবাদে পারিবারিক বিবাদের জেরে মারধরের ঘটনায় শনিবার এক মহিলার অভিযোগের ভিত্তিতে স্বামী-সহ মোট ৩৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যে রবিবার অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিন পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাটঘর থানার গুলাব্বারি কৃষ্ণনগর এলাকার বাসিন্দা পুনম সিং তাঁর অভিযোগে জানান, ২০১৮ সালের ২০ এপ্রিল তাঁর বিয়ে হয় ভগতপুর থানার থিরিয়াদান গ্রামের বাসিন্দা দানবীরের সঙ্গে। গত ৭ মার্চ স্বামী তাঁর উপর মারধর করেন বলে অভিযোগ।

এই ঘটনার খবর পেয়ে ওইদিন রাতেই পুনমের মা, ভাই ও অন্যান্য আত্মীয়রা তাঁর শ্বশুরবাড়িতে যান। অভিযোগ, তাঁদের দেখে অভিযুক্ত স্বামী উত্তেজিত হয়ে ওঠেন এবং পরিবারের অন্যান্য সদস্য ও আরও কয়েকজনকে ডেকে এনে হামলা চালান। এতে পুনমের মা ও ভাই আক্রান্ত হন। অভিযোগ, জরুরি নম্বরে ফোন করা হলেও সেই সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়নি।

পুলিশ জানায়, মহিলার অভিযোগের ভিত্তিতে স্বামী-সহ ৯ জন পরিচিত ও ২৬ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। রবিবার অভিযুক্ত স্বামী দানবীরকে গ্রেফতার করে আদালতে পেশ করা হলে তাকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande