হাইলাকান্দিতে বরাদ্দ এপ্রিল মাসের গণবণ্টন-সামগ্রী
হাইলাকান্দি (অসম), ২২ মাৰ্চ (হি.স.) : হাইলাকান্দি জেলায় আগামী এপ্রিল মাসের জন্য এএওয়াই এবং পিএইচএইচ কোটার কার্ডহোল্ডার পরিবারের জন্য খাদ্যশস্য চাল, চিনি, মসুর ডাল, লবণ বরাদ্দ করেছে জেলা প্রশাসন। জেলার খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক দফতরের জার
হাইলাকান্দিতে বরাদ্দ এপ্রিল মাসের গণবণ্টন-সামগ্রী


হাইলাকান্দি (অসম), ২২ মাৰ্চ (হি.স.) : হাইলাকান্দি জেলায় আগামী এপ্রিল মাসের জন্য এএওয়াই এবং পিএইচএইচ কোটার কার্ডহোল্ডার পরিবারের জন্য খাদ্যশস্য চাল, চিনি, মসুর ডাল, লবণ বরাদ্দ করেছে জেলা প্রশাসন।

জেলার খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক দফতরের জারিকৃত এক নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ৩১ মার্চের মধ্যে এনএফএসএ-র অধীনে বরাদ্দকৃত চাল খাদ্যশস্য এফসিআই ডিপো থেকে উত্তোলন করে ন্যায্যমূল্যের দোকানগুলিতে পৌঁছে দিতে হবে।

উল্লেখ্য, প্রত্যেক এএওয়াই কার্ডহোল্ডাররা ৩৫ কেজি এবং পিএইচএইচ কার্ডহোল্ডার পরিবারের প্রত্যেক সদস্য পাঁচ কেজি করে চাল পাবেন।

অন্যদিকে, এএওয়াই ও পিএইচএইচ কার্ডধারীদের জন্য মসুর ডাল, চিনি এবং লবণও বরাদ্দ করা হয়েছে। কার্ডধারীরা এপ্রিল মাসে নির্ধারিত পরিমাণের ডাল, চিনি, মসুর ডাল ও লবণ সংগ্রহ করতে পারবেন।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande