জল বাঁচিয়ে রাখে ও ধরিত্রীর ভবিষ্যৎ নির্ধারণ করে : প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.): বিশ্ব জল দিবসে জল সংরক্ষণের প্রতি নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী জানান, জল বাঁচিয়ে রাখে ও ধরিত্রীর ভবিষ্যৎ নির্ধারণ করে। এক্স মাধ্যমে
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.): বিশ্ব জল দিবসে জল সংরক্ষণের প্রতি নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী জানান, জল বাঁচিয়ে রাখে ও ধরিত্রীর ভবিষ্যৎ নির্ধারণ করে। এক্স মাধ্যমে রবিবার প্রধানমন্ত্রী মোদী জানান, বিশ্ব জল দিবসে আসুন আমরা জলের প্রতিটি ফোঁটা সংরক্ষণ এবং দায়িত্বশীলভাবে তা ব্যবহারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করি। জল সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধিতে যারা নিয়োজিত, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।

প্রতি বছর ২২ মার্চ দিনটি বিশ্বব্যাপী বিশ্ব জল দিবস হিসেবে পালিত হয়। বিশুদ্ধ জলের গুরুত্ব তুলে ধরা এবং সুস্থায়ী জল সম্পদ ব্যবস্থাপনার প্রচার করাই এই দিনের মূল লক্ষ্য। ১৯৯৩ সালে রাষ্ট্রসঙ্ঘ প্রথম এই দিবস ঘোষণা করে এবং এরপর থেকে পানীয় জলের অধিকার ও সংরক্ষণের বার্তা দিয়ে আসছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande