পঞ্জাবে বিএসএফ-এএনটিএফের যৌথ অভিযানে ২৪.৫ কেজি হেরোইন উদ্ধার, ড্রোন-সহ গ্রেফতার ৩
চণ্ডীগড়, ২২ মার্চ (হি.স.) : পঞ্জাবে বড়সড় মাদকবিরোধী অভিযানে সাফল্য পেল পুলিশ ও বিএসএফ। যৌথ অভিযানে ২৪.৫ কেজি মাদক (হেরোইন), ২১ লক্ষ টাকা এবং একটি ড্রোন উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মাদকপাচারচক্রের তিন চাঁইকে গ্রেফতার করা হয়েছে। পাকিস্তানের মদতে এই মা
পঞ্জাবে বিএসএফ-এএনটিএফের যৌথ অভিযানে ২৪.৫ কেজি হেরোইন উদ্ধার, ড্রোন-সহ গ্রেফতার ৩


চণ্ডীগড়, ২২ মার্চ (হি.স.) : পঞ্জাবে বড়সড় মাদকবিরোধী অভিযানে সাফল্য পেল পুলিশ ও বিএসএফ। যৌথ অভিযানে ২৪.৫ কেজি মাদক (হেরোইন), ২১ লক্ষ টাকা এবং একটি ড্রোন উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মাদকপাচারচক্রের তিন চাঁইকে গ্রেফতার করা হয়েছে। পাকিস্তানের মদতে এই মাদকপাচারচক্র চলতো বলে জানা গেছে|

রবিবার পঞ্জাবের ডিজিপি গৌরব যাদব জানান, ধৃতদের পরিচয় জগজিৎ সিং ওরফে রানা, মনপ্রীত সিং ওরফে প্রীত এবং রোশন সিং হিসেবে শনাক্ত করা হয়েছে। তারা অমৃতসরের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

অভিযানে উদ্ধার হওয়া ড্রোনটি সীমান্তের ওপার থেকে মাদক পাচারের কাজে ব্যবহৃত হতো বলে জানা গিয়েছে। পাশাপাশি একটি মাহিন্দ্রা থার সহ দু’টি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে, যেগুলি মাদক সরবরাহে ব্যবহার করা হচ্ছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের সঙ্গে পাকিস্তানের পাচারকারীদের সরাসরি যোগাযোগ ছিল। প্রযুক্তিভিত্তিক তদন্ত এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই চক্রের হদিস পাওয়া যায়।

এএনটিএফ-এর পুলিশ সুপার গুরপ্রীত সিং জানান, অভিযানের প্রথম পর্যায়ে একটি মাল্টি-কপ্টার ড্রোন-সহ ১২.১ কেজি মাদক (হেরোইন) উদ্ধার হয়। পরে ড্রোনের প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে মনপ্রীত সিংয়ের বাড়ি থেকে আরও ১২.৪ কেজি মাদক (হেরোইন) উদ্ধার করা হয়। ফলে মোট উদ্ধার হওয়া মাদকের (হেরোইন) পরিমাণ দাঁড়ায় ২৪.৫ কেজি।

পুলিশের দাবি, ধৃত জগজিৎ রানা মাদক ব্যবসার টাকায় সম্প্রতি অভিজাত এলাকায় একাধিক সম্পত্তি কিনেছিল এবং বিলাসবহুল গাড়ির শখ ছিল। গোটা পাচারচক্রের বিস্তার ও অন্য জড়িতদের খোঁজে তদন্ত চালানো হচ্ছে। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande