রাম নবমী উপলক্ষ্যে মালদায় বর্ণাঢ্য কলসযাত্রা ও হরিনাম সংকীর্তন, শোভাযাত্রায় অংশ তৃণমূল প্রার্থীর
মালদা, ২৭ মার্চ (হি. স.): রাম নবমীর পুণ্যতিথি উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবারও মালদা শহরের ২৫ নম্বর ওয়ার্ডের কুলিপাড়া এলাকায় ধর্মপ্রাণ মানুষজনের উদ্যোগে আয়োজন করা হল হরিনাম সংকীর্তন ও কলসযাত্রা। শুক্রবার ভোরবেলা বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা শুরু হয় মা
পদযাত্রা


মালদা, ২৭ মার্চ (হি. স.): রাম নবমীর পুণ্যতিথি উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবারও মালদা শহরের ২৫ নম্বর ওয়ার্ডের কুলিপাড়া এলাকায় ধর্মপ্রাণ মানুষজনের উদ্যোগে আয়োজন করা হল হরিনাম সংকীর্তন ও কলসযাত্রা। শুক্রবার ভোরবেলা বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা শুরু হয় মালদা শহরের রামকৃষ্ণ মিশন মহানন্দা নদীর ঘাট থেকে।শোভাযাত্রায় অংশ নেন ইংরেজবাজার বিধানসভার তৃণমূল প্রার্থী আশিস কুন্ডু, ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কাকলি কর্মকারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। ধর্মীয় আবহে ঢাক, কাঁসর-ঘণ্টা ও হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শেষ পর্যন্ত কুলিপাড়া এলাকায় গিয়ে সমাপ্ত হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিল প্রবল উৎসাহ ও উচ্ছ্বাস।এদিন শোভাযাত্রায় উপস্থিত হয়ে তৃণমূল প্রার্থী আশিস কুন্ডু বলেন, বাংলার ঐতিহ্য হল সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে মিলেমিশে বসবাস করা। রাম নবমীর এই পবিত্র দিনে ভগবানের কাছে তিনি সকলের শান্তি, সম্প্রীতি ও মঙ্গল কামনা করেন।ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্যের বার্তা দিতেই এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande