জলপাইগুড়িতে চিতাবাঘের হানায় জখম ৬
জলপাইগুড়ি, ২৭ মার্চ (হি.স.): শুক্রবার সকালে চিতাবাঘের হানায় জখম হলেন পাঁচজন গ্রামবাসী-সহ একজন বিট অফিসার। জলপাইগুড়ি জেলার ক্রান্তি পঞ্চায়েতের চিকনমাটি গ্রামের ঘটনা। আহতদের চিকিৎসার জন্য মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয
জলপাইগুড়িতে চিতাবাঘের হানায় জখম ৬


জলপাইগুড়ি, ২৭ মার্চ (হি.স.): শুক্রবার সকালে চিতাবাঘের হানায় জখম হলেন পাঁচজন গ্রামবাসী-সহ একজন বিট অফিসার। জলপাইগুড়ি জেলার ক্রান্তি পঞ্চায়েতের চিকনমাটি গ্রামের ঘটনা। আহতদের চিকিৎসার জন্য মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে বন দফতরের আপালচাঁদ ও তারঘেরা রেঞ্জের আধিকারিক-সহ বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। ঘটনায় গোটা গ্রামজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে নিজের বাড়ির উঠোন পরিষ্কার করছিলেন প্রিয়সী রায় নামে এক গৃহবধূ। ঠিক সেই সময় পেছন থেকে একটি চিতাবাঘ তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। ওই গৃহবধূর আর্তচিৎকারে প্রতিবেশী চন্দ্রকান্ত রায়, সৌরভ রায়, শচীন রায় ও অমূল্য রায় তাঁকে বাঁচাতে ছুটে এলে চিতাবাঘটি তাঁদেরও আক্রমণ করে। ঘটনায় ওই গৃহবধূ ও অমূল্য রায়ের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বন দফতরের আপালচাঁদ রেঞ্জের কর্মীরা। চিতাবাঘটিকে চিহ্নিত করার চেষ্টা করার সময় বাঘের নখের আঘাতে এক বিট অফিসারও আহত হন। চিতাবাঘটিকে ঘুমপাড়ানি গুলি দিয়ে কাবু করার জন্য মালবাজার ওয়াইল্ড লাইফ স্কোয়াডের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande