ছত্তিশগড়ে একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা
রায়পুর, ২৭ মার্চ (হি.স.): ছত্তিশগড়ের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বিগত ২৪ ঘণ্টায় রাজনন্দগাঁওয়ে সর্বোচ্চ তাপমাত্রা ৪০.০ ডিগ্রি সেলসিয়াস এবং অম্বিকাপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি সেলসিয়া
ছত্তিশগড়ে একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা


রায়পুর, ২৭ মার্চ (হি.স.): ছত্তিশগড়ের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বিগত ২৪ ঘণ্টায় রাজনন্দগাঁওয়ে সর্বোচ্চ তাপমাত্রা ৪০.০ ডিগ্রি সেলসিয়াস এবং অম্বিকাপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শুক্রবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, সুরগুজা, মধ্য ও দক্ষিণ ছত্তিশগড়ের (রায়পুর, দুর্গ, বিলাসপুর এবং বস্তার) একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী দিনগুলিতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। যা গরম থেকে কিছুটা স্বস্তি দেবে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে প্রবল বাতাস এবং বজ্রঝড়েরও সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande