বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত শোকে, সড়ক দুর্ঘটনায় বরের দুই বন্ধু মৃত, আহত আরও ৩ জন
ফতেহাবাদ, ২৭ মার্চ (হি.স.) : বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হল শোকে। হরিয়ানার ফতেহাবাদ জেলার চৌবারা ও মোচিওয়ালি গ্রামে শুক্রবার সকালেই নেমে আসে শোকের ছায়া। বরের বন্ধুদের গাড়ি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের, গুরুতর জখম আরও ৩ জন
বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত শোকে, সড়ক দুর্ঘটনায় বরের দুই বন্ধু মৃত, আহত আরও ৩ জন


ফতেহাবাদ, ২৭ মার্চ (হি.স.) : বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হল শোকে। হরিয়ানার ফতেহাবাদ জেলার চৌবারা ও মোচিওয়ালি গ্রামে শুক্রবার সকালেই নেমে আসে শোকের ছায়া। বরের বন্ধুদের গাড়ি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের, গুরুতর জখম আরও ৩ জন।

জানা গিয়েছে, চৌবারা গ্রামের বাসিন্দা মুকেশের বিয়ে উপলক্ষে বৃহস্পতিবার রাতে ভিওয়ানি জেলার বাদসি গ্রামে গিয়েছিল বরযাত্রী। শুক্রবার সকালে বিয়ের অনুষ্ঠান শেষে বরের পাঁচ বন্ধু একটি গাড়িতে করে হরিয়ানার ফতেহাবাদে ফিরছিলেন। হাঁসির সাইনিপুরা গ্রামের কাছে পৌঁছতেই দ্রুতগতির গাড়িটি সামনে থাকা একটি ট্র্যাক্টর-ট্রলির সঙ্গে সজোরে ধাক্কা খায়। ধাক্কার জোরে গাড়ির সামনের অংশ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই দুর্ঘটনায় মোচিওয়ালি গ্রামের মহাবীর সিং (৪২) এবং চৌবারা গ্রামের মনোজ (৩৮)-এর ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত হন বিক্রম, কৃষ্ণ ও বিনোদ নামে আরও তিন যুবক। তাঁদের হাঁসির সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাঁদের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার ট্র্যাক্টর চালক জানিয়েছেন, তিনি উত্তর প্রদেশ থেকে ট্র্যাক্টর-ট্রলি নিয়ে সিরসার দিকে যাচ্ছিলেন। আচমকা পিছন থেকে জোর ধাক্কা অনুভব করেন। পরে নেমে দেখেন গাড়িটি সম্পূর্ণ ভেঙে গিয়েছে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করা হয়। গ্রাম পঞ্চায়েত প্রধান জানান, এই দুর্ঘটনায় গোটা এলাকা শোকস্তব্ধ। মৃত মনোজ তাঁর পরিবারের একমাত্র সন্তান ছিলেন। তাঁর পরিবারে রয়েছেন বৃদ্ধ বাবা-মা, স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র। অন্যদিকে মহাবীরের পরিবারে রয়েছেন স্ত্রী ও দুই সন্তান। ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande