
বরাবাঁকি, ২৭ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের বরাবাঁকি জেলায় গরু পাচারকাণ্ডে পুলিশ অস্ত্র সহ এক যুবকে গ্রেফতার করেছে। শুক্রবার সকালে মাসাউলি এবং সফদরগঞ্জ থানার অন্তর্গত এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম গরিবা। তিনি বরাবাঁকি জেলার মাসাউলি থানার অন্তর্গত বানজারানপুরওয়া (জামালপুর) এলাকার বাসিন্দা। শুক্রবার সকালে মাসাউলি এবং সফদরগঞ্জ থানার পুলিশ বাহিনী নিজ নিজ এলাকায় টহল দিচ্ছিল। তখন তারা নেভলা কারসন্দা আইআইটি রোড থেকে বাইকে করে এক সন্দেহভাজন ব্যক্তির খবর পায়। পুলিশের দল তাকে থামার সংকেত দিলেও সন্দেহভাজন ব্যক্তিটি পুলিশ দলের উপর গুলি চালায়। পাল্টা পুলিশ গুলি চালালে সন্দেহভাজন ব্যক্তিটির পায়ে গুলি লাগে। পুলিশ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। তল্লাশির সময় পুলিশ অভিযুক্ত সন্দেহভাজন ব্যক্তিটির কাছ থেকে পিস্তল, একটি কার্তুজ এবং একটি বাইক উদ্ধার করে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন