ঊষাবাজারে ভারতরত্ন সংঘের রামনবমী পূজা ও নতুন জমিতে ভূমি পূজন
আগরতলা, ২৭ মার্চ (হি.স.) : ঐতিহ্যবাহী রামনবমী উপলক্ষ্যে আগরতলার ঊষাবাজার এলাকায় ভারতরত্ন সংঘের উদ্যোগে রামনবমী পূজা ও নতুন ক্রয়কৃত জমিতে ভূমি পূজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ক্লাবের নবনিবন্ধিত নিজস্ব জমিতে এই ধর্মীয় আয়োজন সম্পন্ন হয়। দীর
রামনবমী পূজা


আগরতলা, ২৭ মার্চ (হি.স.) : ঐতিহ্যবাহী রামনবমী উপলক্ষ্যে আগরতলার ঊষাবাজার এলাকায় ভারতরত্ন সংঘের উদ্যোগে রামনবমী পূজা ও নতুন ক্রয়কৃত জমিতে ভূমি পূজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ক্লাবের নবনিবন্ধিত নিজস্ব জমিতে এই ধর্মীয় আয়োজন সম্পন্ন হয়।

দীর্ঘদিনের প্রচেষ্টার পর ক্লাব সদস্য ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতায় ভারতরত্ন সংঘ নিজস্ব জমি ক্রয় করতে সক্ষম হয়েছে। সেই নতুন জমিতেই প্রথমবারের মতো রামনবমী পূজা এবং ভূমি পূজনের আয়োজন করা হয়। ফলে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সকালে পূজার্চনা ও বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে ভূমি পূজন সম্পন্ন হয়। ক্লাব সদস্যদের পাশাপাশি বহু স্থানীয় বাসিন্দা উপস্থিত থেকে এই শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পূজার পর দুপুরে প্রসাদ বিতরণেরও ব্যবস্থা রাখা হয়েছে।

ক্লাবের সিনিয়র সদস্য নাগাধিরাজ দত্ত জানান, ভারতরত্ন সংঘ বহু পুরনো একটি সংগঠন, যা এতদিন মূলত দুর্গাপূজার জন্য পরিচিত ছিল। তবে এর পাশাপাশি ক্লাবের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যও দীর্ঘদিন ধরে বজায় রয়েছে। নতুন জমি ক্রয়ের ফলে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, রামনবমী উপলক্ষ্যে সন্ধ্যায় মনোজ্ঞ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করবেন। পাশাপাশি ক্লাবের নিজস্ব জমি ক্রয়ে যারা সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি সংঘের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande