এলপিজির দাম বৃদ্ধি ও সংকটে পথে সিলিন্ডার কাঁধে প্রতিবাদ, শহরে অটো সংকটেও ভোগান্তি
কলকাতা, ২৭ মার্চ (হি. স.) : এলপিজির মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটকে কেন্দ্র করে শহরে প্রতিবাদের ঝড় উঠল। তার সঙ্গে যুক্ত হয়েছে অটো সংকট, ফলে নিত্যদিনের যাতায়াতে চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ। শুক্রবার ভোর থেকেই শহরের বিভিন্ন অটো স্ট্যান্ডে
প্রতিবাদ গ্যাস সিলিন্ডার


কলকাতা, ২৭ মার্চ (হি. স.) : এলপিজির মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটকে কেন্দ্র করে শহরে প্রতিবাদের ঝড় উঠল। তার সঙ্গে যুক্ত হয়েছে অটো সংকট, ফলে নিত্যদিনের যাতায়াতে চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ। শুক্রবার ভোর থেকেই শহরের বিভিন্ন অটো স্ট্যান্ডে অটো না থাকায় যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়। অনেক জায়গায় মধ্যরাত থেকেই লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে যাত্রীদের।এই পরিস্থিতির প্রতিবাদে আইএনটিইউসি সেবাদলের উদ্যোগে অভিনব প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়। মহম্মদ আলি পার্ক থেকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বিজেপি অফিস পর্যন্ত খালি গ্যাস সিলিন্ডার মাথায় নিয়ে মিছিল করেন প্রতিবাদীরা। তাদের অভিযোগ, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে যুদ্ধ শুরু হওয়ার পরও কেন্দ্র সরকার দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নেয়নি, যার ফলেই এনার্জি সংকট তৈরি হয়েছে।প্রতিবাদীদের প্রশ্ন, মানুষের দৈনন্দিন জীবন ও রান্নার গ্যাসের ব্যবস্থা আগে করা উচিত ছিল, নাকি ভোটের রাজনীতি আগে—এই প্রশ্নই এখন সাধারণ মানুষের মনে ঘুরছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা ও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের দাবিতে তারা কেন্দ্র সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande