শান্তিপুরে নির্দল প্রার্থী হওয়ার ইঙ্গিত প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের
নদিয়া, ২৭ মার্চ (হি. স.): বিজেপির সদস্য হওয়া সত্ত্বেও শান্তিপুর কেন্দ্র থেকে এবারের নির্বাচনে দলের মনোনয়ন না পাওয়ায় নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ইঙ্গিত দিলেন শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। শুক্রবার তিনি জানান, তাঁর নির্বাচ
অরিন্দম ভট্টাচার্য


নদিয়া, ২৭ মার্চ (হি. স.): বিজেপির সদস্য হওয়া সত্ত্বেও শান্তিপুর কেন্দ্র থেকে এবারের নির্বাচনে দলের মনোনয়ন না পাওয়ায় নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ইঙ্গিত দিলেন শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। শুক্রবার তিনি জানান, তাঁর নির্বাচনে লড়ার একমাত্র উদ্দেশ্য শান্তিপুরের মানুষের স্বার্থ রক্ষা করা।ইতিমধ্যেই শান্তিপুর এলাকায় দেওয়াল লিখন ও প্রচার অভিযান শুরু হয়েছে। তবে এই প্রচারে এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট নির্বাচনী প্রতীক ব্যবহার করা হয়নি। এই প্রসঙ্গে অরিন্দম ভট্টাচার্য বলেন, যারা দেওয়াল লিখনের কাজ করছেন, তারা তাঁর পরিচিত এবং দীর্ঘদিনের সহকর্মী। শান্তিপুরের মানুষের প্রত্যাশা পূরণ না হওয়াতেই এই প্রচার শুরু হয়েছে বলে তিনি দাবি করেন।তিনি আরও বলেন, এই প্রচারের সঙ্গে একজন বা দুজন নয়, কয়েক হাজার মানুষ যুক্ত রয়েছেন। তিনি ‘আত্মনির্ভরতা’র নীতির কথা তুলে ধরে বলেন, মানুষের সমর্থন থাকলে তবেই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।২০২১ সালের নির্বাচনে বিজেপি প্রার্থীর জয়ের জন্য নিজের পরিশ্রমের কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি কারও নাম না করে রানাঘাটের সাংসদকে কটাক্ষ করে তিনি বলেন, সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের প্রত্যাশা পূরণ হয়নি। তিনি জানান, অতীতের মতো এখনও তিনি শান্তিপুরের মানুষের পাশেই আছেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande