মধ্যপ্রদেশে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সতর্কতা জারি
ভোপাল, ২৭ মার্চ ( হি.স.): মধ্যপ্রদেশে আবহাওয়া আবার পরিবর্তন হতে চলেছে। একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শুক্রবার থেকে রাজ্যের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। গোয়ালিয়র–সহ সাতটি জেলায় আগামী ২৪ ঘণ্টার জন্য প্রবল বাতাস ও বৃষ্টির
মধ্যপ্রদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির  সতর্কতা জারি


ভোপাল, ২৭ মার্চ ( হি.স.): মধ্যপ্রদেশে আবহাওয়া আবার পরিবর্তন হতে চলেছে। একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শুক্রবার থেকে রাজ্যের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। গোয়ালিয়র–সহ সাতটি জেলায় আগামী ২৪ ঘণ্টার জন্য প্রবল বাতাস ও বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর ।

শুক্রবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, রাজ্যের উত্তরাঞ্চলে একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। এর প্রভাবে গোয়ালিয়র, ভিন্দ, দাতিয়া, নিওয়ারি, টিকামগড়, ছত্তরপুর এবং পান্নায় প্রবল বাতাসের সঙ্গে বৃষ্টি হতে পারে। এছাড়াও, ৩০ মার্চ পর্যন্ত ভোপাল, ইন্দোর এবং উজ্জয়িনী সহ প্রায় ২৮টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার নর্মদাপুরমে সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাজ্যের প্রধান শহরগুলির মধ্যে উজ্জয়িনীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পাশাপাশি, ভোপালে ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস, ইন্দোরে ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস, গোয়ালিয়রে ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস এবং জব্বলপুরে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande