
হাওড়া, ২৭ মার্চ (হি. স.): নির্বাচন কমিশন ও রাজ্য নির্বাচন কমিশনের যৌথ উদ্যোগে শুক্রবার হাওড়ায় অনুষ্ঠিত হল এসভিইইপি কর্মসূচির অংশ হিসেবে এক সাইকেল র্যালি। এই র্যালি শুরু হয় হাওড়া ব্রিজ থেকে এবং শেষ হয় রামকৃষ্ণপুর ফেরি ঘাটে।এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সাধারণ ভোটারদের মধ্যে ভোটদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং বিশেষ করে নতুন ও তরুণ ভোটারদের উৎসাহিত করা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটের দিনে বেশি সংখ্যক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য। পাশাপাশি স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া গড়ে তুলতেও জোর দেওয়া হচ্ছে।নির্বাচনকে উৎসবের আবহে পরিণত করার লক্ষ্য নিয়েই এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর।এ প্রসঙ্গে নির্বাচন কমিশনের মিডিয়া ইনচার্জ আশীষ গোয়েল জানান, ১৮ বছর বয়সী নতুন ভোটার, মহিলা ভোটারসহ সমাজের সমস্ত স্তরের মানুষকে ভোট প্রক্রিয়া সম্পর্কে অবগত করানোই মূল লক্ষ্য। তিনি আরও বলেন, সচেতনতা বাড়লে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ সম্ভব হবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়