
চেন্নাই, ২৯ মার্চ (হি.স.): তামিল অভিনেতা ও টিভিকে প্রধান বিজয় রবিবার তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে দু'টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজয়। টিভিকে প্রধান বিজয় পেরাম্বুর এবং তিরুচি পূর্ব থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়াও টি নগর থেকে এন আনন্দ; ময়িলাপুর থেকে পি ভেঙ্কটারমানন; ভিলিভাক্কাম থেকে আধভ অর্জুন; গোপিচেত্তিপালয়াম থেকে সেনগোত্তাইয়ান; তিরুচেনগোডের প্রার্থী অরুণ রাজ। রবিবার অভিনেতা এবং টিভিকে প্রধান বিজয় তিরুচিরাপল্লীতে এক অনুষ্ঠানে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। দলের সাধারণ সম্পাদক এন আনন্দ টি নগর আসন থেকে, কোষাধ্যক্ষ পি ভেঙ্কটারমানন ময়িলাপুর থেকে এবং আধব অর্জুন ভিলিভাক্কাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিজয় এ পর্যন্ত ২৩৪টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ