রাজস্থান বোর্ডের দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ মঙ্গলবার সকাল ১০টায়
জয়পুর, ৩০ মার্চ (হি.স.): রাজস্থান মাধ্যমিক শিক্ষা বোর্ড (আরবিএসই)-এর দ্বাদশ শ্রেণির (আর্টস, কমার্স ও সায়েন্স) পরীক্ষার ফল মঙ্গলবার ৩১ মার্চ সকাল ১০টায় প্রকাশিত হবে। এদিন শিক্ষা ও পঞ্চায়েতিরাজ মন্ত্রী মদন দিলাওয়ার আজমেরে বোর্ডের দফতর থেকে ফল ঘোষণা
রাজস্থান বোর্ডের দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ ৩১ মার্চ সকাল ১০টায়


জয়পুর, ৩০ মার্চ (হি.স.): রাজস্থান মাধ্যমিক শিক্ষা বোর্ড (আরবিএসই)-এর দ্বাদশ শ্রেণির (আর্টস, কমার্স ও সায়েন্স) পরীক্ষার ফল মঙ্গলবার ৩১ মার্চ সকাল ১০টায় প্রকাশিত হবে। এদিন শিক্ষা ও পঞ্চায়েতিরাজ মন্ত্রী মদন দিলাওয়ার আজমেরে বোর্ডের দফতর থেকে ফল ঘোষণা করবেন।

এবারের ফল প্রকাশ একাধিক কারণে ঐতিহাসিক। প্রথমবারের মতো মার্চ মাসেই দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ করা হচ্ছে। এর আগে ২৪ মার্চ দশম শ্রেণির ফল প্রকাশ করা হয়েছিল, যা নিজেই একটি রেকর্ড। কারণ প্রথমবার দশম শ্রেণির ফল দ্বাদশের আগে ঘোষণা করা হয়েছে। চলতি বছরে ১২ মার্চ পরীক্ষা শেষ হয় এবং মোট প্রায় ৯ লক্ষ ১০ হাজার ৯ জন পরীক্ষার্থী ছিল। পরীক্ষা শেষের অল্প সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হচ্ছে, যা দ্রুততম ফল ঘোষণার অন্যতম নজির। বিগত তিন বছরে রাজস্থান বোর্ডের দ্বাদশ শ্রেণির ফলাফলে ধারাবাহিক উন্নতি দেখা গেছে। করোনা পরিস্থিতিতে পরীক্ষা না হওয়ায় একবার ফলাফল ৯৯ শতাংশের বেশি হয়েছিল, এরপরও পাশের হার বৃদ্ধির ধারা বজায় রয়েছে।

পরীক্ষার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের ফলাফল দেখতে পারবেন। ফল প্রকাশের সময় অতিরিক্ত চাপ সামলাতে বিকল্প লিঙ্কও চালু করা হতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande