ইন্দোর বিদ্যুৎ সংস্থার ২৫,৪৬৬ কোটি টাকার বাজেট অনুমোদিত, গ্রাহক পরিষেবায় জোর
ইন্দোর, ৩০ মার্চ (হি.স.): মধ্যপ্রদেশ পশ্চিম অঞ্চল বিদ্যুৎ বিতরণ সংস্থা, ইন্দোর-এর আগামী ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য ২৫,৪৬৬ কোটি টাকার বাজেট অনুমোদিত হয়েছে। সোমবার সংস্থার বোর্ড অফ ডিরেক্টর্সের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে রাজ্যের বিদ্যুৎ সচিব তথা
ইন্দোর বিদ্যুৎ সংস্থার ২৫,৪৬৬ কোটি টাকার বাজেট অনুমোদিত, গ্রাহক পরিষেবায় জোর


ইন্দোর, ৩০ মার্চ (হি.স.): মধ্যপ্রদেশ পশ্চিম অঞ্চল বিদ্যুৎ বিতরণ সংস্থা, ইন্দোর-এর আগামী ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য ২৫,৪৬৬ কোটি টাকার বাজেট অনুমোদিত হয়েছে। সোমবার সংস্থার বোর্ড অফ ডিরেক্টর্সের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে রাজ্যের বিদ্যুৎ সচিব তথা সংস্থার চেয়ারম্যান ভোপাল থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন।

অনুমোদিত বাজেট গত বছরের তুলনায় প্রায় ১১ শতাংশ বেশি। এর মধ্যে রাজস্ব বাজেট ধরা হয়েছে ২৩,৮৯৮ কোটি টাকা এবং মূলধনী (ক্যাপেক্স) খাতে বরাদ্দ ১,৫৬৮ কোটি টাকা। মোট বাজেটের প্রায় ৯২ শতাংশ ব্যয় হবে বিদ্যুৎ ক্রয় ও সঞ্চালন খাতে। কর্মীদের বেতন-ভাতা বাবদ খরচ হবে প্রায় ১৩ শতাংশ।

বৈঠকে বিদ্যুৎ সচিব নতুন প্রকল্প, গ্রিড নির্মাণ এবং নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করার উপর জোর দেন। পাশাপাশি কর্মচারী কল্যাণ সংক্রান্ত একাধিক সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

সংস্থার ম্যানেজিং ডিরেক্টর, কোম্পানির অগ্রাধিকারমূলক কাজের দিক তুলে ধরেন। বৈঠকে বিদ্যুৎ দফতর ও অর্থ দফতরের একাধিক শীর্ষ আধিকারিক উপস্থিত ছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande