শিমলায় এলপিজি ও পেট্রোলিয়াম সরবরাহ স্বাভাবিক, কালোবাজারির বিরুদ্ধে কড়া নজরদারি
শিমলা, ৩০ মার্চ (হি.স.): বর্তমান পরিস্থিতির মধ্যেও শিমলা জেলায় এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়ামজাত পণ্যের সরবরাহ স্বাভাবিক ও নিয়ন্ত্রিত রয়েছে বলে সোমবার জানিয়েছে জেলা প্রশাসন। জেলা খাদ্য, নাগরিক সরবরাহ ও উপভোক্তা বিষয়ক দফতরের নিয়ন্ত্রক নরিন্দর ধিমান এ
শিমলায় এলপিজি ও পেট্রোলিয়াম সরবরাহ স্বাভাবিক, কালোবাজারির বিরুদ্ধে কড়া নজরদারি


শিমলা, ৩০ মার্চ (হি.স.): বর্তমান পরিস্থিতির মধ্যেও শিমলা জেলায় এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়ামজাত পণ্যের সরবরাহ স্বাভাবিক ও নিয়ন্ত্রিত রয়েছে বলে সোমবার জানিয়েছে জেলা প্রশাসন। জেলা খাদ্য, নাগরিক সরবরাহ ও উপভোক্তা বিষয়ক দফতরের নিয়ন্ত্রক নরিন্দর ধিমান এই তথ্য দিয়েছেন।

এদিন প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জাতীয় স্তরে কিছু প্রভাব পড়লেও জেলায় গৃহস্থালির রান্নার গ্যাস সিলিন্ডারের কোনও ঘাটতি নেই। নিয়মিতভাবেই সিলিন্ডার সরবরাহ চলছে এবং পর্যাপ্ত মজুত রয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের সরবরাহও ধাপে ধাপে চালু করা হয়েছে। বর্তমানে প্রায় ৫০ শতাংশ সরবরাহ শুরু হয়েছে এবং হোটেল, রেস্তরাঁ সহ অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে প্রয়োজন অনুযায়ী গ্যাস পৌঁছে দেওয়া হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে গ্রাহকদের অনুরোধ করা হয়েছে, গৃহস্থালির সিলিন্ডার যেন বাণিজ্যিক কাজে ব্যবহার না করা হয় এবং প্রয়োজনে বিকল্প জ্বালানির ব্যবহার করা হয়। পাশাপাশি গ্যাস এজেন্সি, হোটেল ও রেস্তরাঁয় নিয়মিত পরিদর্শনের মাধ্যমে কালোবাজারি ও মজুতদারির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সাধারণ মানুষকে অযথা গ্যাস বা পেট্রোলিয়ামজাত পণ্য মজুত না করার আবেদন জানানো হয়েছে, যাতে কৃত্রিম সংকট তৈরি না হয়। নির্দিষ্ট সময় (প্রায় ২৫ দিন)-এর ব্যবধানে গ্যাস বুকিং করার পরামর্শও দেওয়া হয়েছে। এছাড়া এলপিজি সরবরাহের জন্য নির্দিষ্ট রুট চার্ট তৈরি করা হয়েছে এবং হোম ডেলিভারি ও পিকআপ পয়েন্টের মাধ্যমে নিয়মিত সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande