ত্রিপুরায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও পেট্রোলিয়াম পণ্যের কোনও সংকট নেই : মুখ্যসচিব
আগরতলা, ৩০ মার্চ (হি.স.): ত্রিপুরায় পেট্রোলিয়ামজাত পণ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর নিরবচ্ছিন্ন সরবরাহ এবং সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে সচিবালয়ে সোমবার রাজ্যস্তরীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন মুখ্যসচিব জেকে সিনহা। বৈঠকের শুরুতেই মুখ্যসচিব বি
পেট্রোল পাম্পে প্রশাসনের অভিযান


আগরতলা, ৩০ মার্চ (হি.স.): ত্রিপুরায় পেট্রোলিয়ামজাত পণ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর নিরবচ্ছিন্ন সরবরাহ এবং সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে সচিবালয়ে সোমবার রাজ্যস্তরীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন মুখ্যসচিব জেকে সিনহা।

বৈঠকের শুরুতেই মুখ্যসচিব বিভিন্ন দফতরের প্রধান সচিব, সচিব ও সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি জানান, রাজ্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, বিশেষ করে পেট্রোলিয়ামজাত পণ্যের কোনও সংকট নেই। যদিও দেশের কিছু অংশে সমস্যার খবর পাওয়া যাচ্ছে, তবুও রাজ্যের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।

আগাম প্রস্তুতির ওপর জোর দিয়ে তিনি বলেন, সম্ভাব্য যে কোনও পরিস্থিতি মোকাবিলায় সব দফতরকে সতর্ক ও প্রস্তুত থাকতে হবে। পাশাপাশি সামাজিক মাধ্যমে ছড়ানো ভুয়ো বা বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থাকার এবং সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। অযথা আতঙ্ক এড়াতে জনসচেতনতা বৃদ্ধিরও আহ্বান জানান মুখ্যসচিব।

তিনি আরও নির্দেশ দেন, রাজ্যের কোথাও কোনও সমস্যা দেখা দিলে তা দ্রুত চিহ্নিত করে অবিলম্বে সমাধানের ব্যবস্থা নিতে হবে। কালোবাজারি বা জনগণকে বিভ্রান্ত করার কোনও চেষ্টা হলে কঠোর পদক্ষেপ গ্রহণের কথাও জানান তিনি। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ যাতে বিঘ্নিত না হয়, সে বিষয়ে নজরদারি আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়।

বৈঠকে মুখ্যমন্ত্রীর সচিব ডঃ পিকে চক্রবর্তীসহ বিভিন্ন দফতরের শীর্ষ আধিকারিক, ত্রিপুরা পুলিশের মহানির্দেশক এবং টিএনজিসিএল-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande