অসমে পাঁচ লক্ষাধিক বিজেপি কাৰ্যকৰ্তার প্রধানমন্ত্রীর ‘মেরা বুথ সবসে মজবুত’ কার্যক্রমে অংশগ্রহণ
গুয়াহাটি, ৩০ মাৰ্চ (হি.স.) : ভবিষ্যৎ অসমের বিকাশযাত্রাকে আরও দ্রুতগতিতে এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সোমবার বেলা একটায় ‘মেরা বুথ, সবসে মজবুত সংবাদ, অসম’-এর মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ কাৰ্যকৰ্তাকে ভার্চুয়ালি সম্বোধন করেছে
অসমে পাঁচ লক্ষাধিক বিজেপি কাৰ্যকৰ্তার প্রধানমন্ত্রীর ‘মেরা বুথ সবসে মজবুত’ কার্যক্রমে অংশগ্রহণ


গুয়াহাটি, ৩০ মাৰ্চ (হি.স.) : ভবিষ্যৎ অসমের বিকাশযাত্রাকে আরও দ্রুতগতিতে এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সোমবার বেলা একটায় ‘মেরা বুথ, সবসে মজবুত সংবাদ, অসম’-এর মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ কাৰ্যকৰ্তাকে ভার্চুয়ালি সম্বোধন করেছেন। এই অনুষ্ঠান আমাদের সকলের জন্য আশীর্বাদস্বরূপ, বলেছেন বিজেপি নেতা তথা মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

প্রধানমন্ত্রী নরেন্দ্ৰ মোদী রাজ্যের বুথ ও শক্তিকেন্দ্র পর্যায়ে বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তাদের ভার্চুয়ালি সম্বোধন করার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তের পাঁচজন নির্বাচিত কার্যকর্তার সঙ্গে মতবিনিময় করেছেন। প্রধানমন্ত্রীর এই কর্মসূচি কার্যকর্তাদের আরও গতিশীল করে তুলতে সহায়ক হবে বলে মন্তব্য করে দলের প্রদেশ সভাপতি তথা দরং-ওদালগুড়ির সাংসদ দিলীপ শইকিয়া বলেন, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কেবল নির্বাচনে জয়লাভের জন্য নয়, জনগণের মন জয় করার লক্ষ্যে সম্পূর্ণ নিষ্ঠা ও আত্মনিবেদনের সঙ্গে কাজ করে আসছেন।

বিজেপির অসম প্রদেশ সদর দফতর অটলবিহারী বাজপেয়ী ভবন থেকে সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে প্রদেশ মুখপাত্র রঞ্জীবকুমার শর্মা জানান, রাজ্যের ৬,৩৪৮টি শক্তিকেন্দ্রের মধ্যে ৪,৫০০-এর বেশি শক্তিকেন্দ্রে মোট পাঁচ লক্ষাধিক কার্যকর্তা সমবেত হয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন।

আজকের এই অনুষ্ঠানে শোণিতপুরের নদুয়ার বিধানসভা এলাকার পঙ্কজ হাজরিকা, তামুলপুর সমষ্টির ধনেশ্বর বসুমতাৰি, নগাঁও জেলার রহা সমষ্টির ডিম্পি দাস, কার্বি আংলং জেলার বোকাজান সমষ্টির দেবরাজ চিগনাৰ এবং তিনসুকিয়া জেলার মাকুম সমষ্টির অর্জুন গোয়ালার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন বলে জানান রঞ্জীব শর্মা।

উল্লেখ্য, অটলবিহারী বাজপেয়ী ভবনে শতাধিক কার্যকর্তার সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্ঘেরিটাও প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande