জমি বিবাদে বাবাকে ও ভাইকে খুনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত
মুম্বই, ৩০ মার্চ (হি.স.): মহারাষ্ট্রের কোলহাপুর জেলায় জমি সংক্রান্ত বিবাদের জেরে নৃশংস খুনের ঘটনা। হিঙ্গানগাঁও এলাকায় এক ব্যক্তি তাঁর বৃদ্ধ বাবা ও ভাইকে খুন করেছেন বলে অভিযোগ। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার পুলিশ সূত্রে জানা গিয়েছে,
জমি বিবাদে বাবাকে ও ভাইকে খুনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত


মুম্বই, ৩০ মার্চ (হি.স.): মহারাষ্ট্রের কোলহাপুর জেলায় জমি সংক্রান্ত বিবাদের জেরে নৃশংস খুনের ঘটনা। হিঙ্গানগাঁও এলাকায় এক ব্যক্তি তাঁর বৃদ্ধ বাবা ও ভাইকে খুন করেছেন বলে অভিযোগ। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সম্ভাজি মারুতি কুন্ডলে (৪৭)। দীর্ঘদিন ধরেই জমি নিয়ে তাঁর সঙ্গে বাবা মারুতি বান্দু কুন্ডলে (৭২) এবং ভাই শীতলের (৪০)-এর বিরোধ চলছিল।

অভিযোগ, রবিবার রাতে সেই বিবাদের জেরে অভিযুক্ত ধারালো অস্ত্র দিয়ে বাবা ও ভাইয়ের উপর হামলা চালায়। গুরুতর জখম অবস্থায় দু’জনেরই মৃত্যু হয় ঘটনাস্থলেই। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande