
চেন্নাই, ৩০ মার্চ (হি.স.): সোমবার মনোনয়নপত্র জমা দিলেন টিভিকে সুপ্রিমো তথা অভিনেতা বিজয়| মনোনয়নপত্র জমা দেওয়ার পর টিভিকে বিজয় একটি রোডশো করেন। তিনি পেরাম্বুর ও ত্রিচি পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রোডশো চলাকালীন তাঁর দুই পাশে বিপুল জনসমাগম দেখা যায়| তাঁকে ঘিরে ছিলেন সমর্থক ও অনুরাগীরা।
বিজয় এ দিন বলেন, আমি আমার নির্বাচনী প্রচার যেকোনও জায়গা থেকেই শুরু করতে পারতাম; কিন্তু নিজের কেন্দ্র থেকে তা শুরু করার মধ্যে এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। ঠিক এই কারণেই আমি পেরাম্বুর থেকে আমার প্রচার অভিযান শুরু করেছি। আমাকে অবশ্যই তামিলনাড়ুকে রক্ষা করতে হবে| এখানে মহিলারা নিজেদের নিরাপদ মনে করেন না, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং মাদকের ব্যবহার ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ