মহিষাদলে ট্রাকের ধাক্কায় মৃত্যু ব্যক্তির, আহত স্ত্রী ও কন্যা
পূর্ব মেদিনীপুর, ৪ মার্চ (হি.স.): পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির, আহত তাঁর স্ত্রী ও কন্যা। মঙ্গলবার রাতে মোটরবাইকে স্ত্রী এবং মেয়েকে নিয়ে যাচ্ছিলেন তিনি। তখনই একটি ট্রাক ধাক্কা মারে ওই মোটরবাইকে। রাস্তায় ছিটকে
দুর্ঘটনা


পূর্ব মেদিনীপুর, ৪ মার্চ (হি.স.): পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির, আহত তাঁর স্ত্রী ও কন্যা। মঙ্গলবার রাতে মোটরবাইকে স্ত্রী এবং মেয়েকে নিয়ে যাচ্ছিলেন তিনি। তখনই একটি ট্রাক ধাক্কা মারে ওই মোটরবাইকে। রাস্তায় ছিটকে পড়েন তাঁরা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সৌমিত্র বর্মন।

৩৫ বছর বয়সি ওই ব্যক্তি পূর্ব মেদিনীপুর জেলারই নন্দকুমার থানার শীতলপুরের বাসিন্দা। ঘটনায় আহত হয়েছেন তাঁর স্ত্রী ময়না বর্মন ও সাত বছরের মেয়ে অয়ন্তিকা বর্মন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে মহিষাদল থানার শিবমন্দিরের কাছে একটি ট্রাক পিছন থেকে ধাক্কা মারে মোটরবাইকে। তিন জনই গুরুতর আহত হন। পরে মৃত্যু হয় সৌমিত্র বর্মনের। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। তবে ট্রাকের চালক পলাতক।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande