হোলির দিনেও মধ্য কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, ভোটের আগে বাড়তি নজরদারি
কলকাতা, ৪ মার্চ (হি. স.):- হোলির দিনেও ভোটমুখী পশ্চিমবঙ্গে জোরকদমে টহল শুরু করে দিল কেন্দ্রীয় বাহিনী। বুধবার সকাল থেকে মধ্য কলকাতার তালতলা থানা এলাকায় স্থানীয় পুলিশের সঙ্গে যৌথভাবে রুট মার্চ করেন জওয়ানরা। উৎসবের দিনেও নিরাপত্তা ও আস্থা বজায় রা
বাহিনী মোতায়েন


কলকাতা, ৪ মার্চ (হি. স.):- হোলির দিনেও ভোটমুখী পশ্চিমবঙ্গে জোরকদমে টহল শুরু করে দিল কেন্দ্রীয় বাহিনী। বুধবার সকাল থেকে মধ্য কলকাতার তালতলা থানা এলাকায় স্থানীয় পুলিশের সঙ্গে যৌথভাবে রুট মার্চ করেন জওয়ানরা। উৎসবের দিনেও নিরাপত্তা ও আস্থা বজায় রাখতে সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তাও বলেন তাঁরা। এলাকাগুলি চিনিয়ে দিতে রুট মার্চে উপস্থিত ছিলেন তালতলা থানার পুলিশ আধিকারিকরা।প্রসঙ্গত, রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষিত হয়নি। তবে যেকোনও দিন ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে প্রশাসনিক মহলে জোর জল্পনা। ১ মার্চ প্রথম দফায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পৌঁছেছে এবং বিভিন্ন জেলায় রুট মার্চ শুরু হয়েছে। জানা গিয়েছে, ১০ মার্চের আগেই দ্বিতীয় পর্যায়ে আরও ২৪০ কোম্পানি বাহিনী বাংলায় আসছে। কোন জেলায় কত বাহিনী মোতায়েন হবে, তা ইতিমধ্যেই চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।তালতলা থানার সংলগ্ন রানী রাসমণি হাই স্কুল, যা একটি ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত, সেই এলাকাতেও রুট মার্চ করা হয়। পাশাপাশি আলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনেও টহল দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ভোটের আগে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের এই তৎপরতায় গুরুত্ব দিচ্ছেন রাজনৈতিক মহল।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande