চূড়ান্ত ভোটার তালিকায় নাম ছিল বিচারাধীন! মগরাহাটে অস্বাভাবিক মৃত্যু এক ব্যক্তির
মগরাহাট, ৪ মার্চ (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে অস্বাভাবিক মৃত্যু হল এক ব্যক্তির। এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকায় ওই ব্যক্তির নাম ছিল বিচারাধীন। আতঙ্কে তিনি আত্মহত্যা করেছেন অভিযোগ পরিবারের সদস্যদের। মগরাহাট পশ্চিম বিধানসভার ঘোলা নয়াপাড়ার ঘ
চূড়ান্ত ভোটার তালিকায় নাম ছিল বিচারাধীন! মগরাহাটে অস্বাভাবিক মৃত্যু এক ব্যক্তির


মগরাহাট, ৪ মার্চ (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে অস্বাভাবিক মৃত্যু হল এক ব্যক্তির। এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকায় ওই ব্যক্তির নাম ছিল বিচারাধীন। আতঙ্কে তিনি আত্মহত্যা করেছেন অভিযোগ পরিবারের সদস্যদের। মগরাহাট পশ্চিম বিধানসভার ঘোলা নয়াপাড়ার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রফিক আলি গাজী (৪১)। উস্তি থানার পুলিশ মঙ্গলবার রাত আটটা নাগাদ বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পরিবারের দাবি, এসআইআর-র নোটিশ আসার পর থেকে আতঙ্কে ছিলেন রফিক আলী এবং তার পরিবারের লোকজনেরা। সম্ভবত আতঙ্কের কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন, পুলিশ তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande