তাপমাত্রার ওঠানামা অব্যাহত কলকাতায়, ধীরে ধীরে বাড়ছে গরম
কলকাতা, ৪ মার্চ (হি.স.): মহানগরী কলকাতায় তাপমাত্রার ওঠানামা অব্যাহত। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম (-০.৫)। ধীরে ধীরে তাপমাত্রার পারদ চড়ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। অনুভ
তাপমাত্রার ওঠানামা অব্যাহত কলকাতায়, ধীরে ধীরে বাড়ছে গরম


কলকাতা, ৪ মার্চ (হি.স.): মহানগরী কলকাতায় তাপমাত্রার ওঠানামা অব্যাহত। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম (-০.৫)। ধীরে ধীরে তাপমাত্রার পারদ চড়ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। অনুভূত হচ্ছে গরম।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বাড়বে তাপমাত্রা। ২-৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই গরমের তেজ বেড়েছে। আপাতত সর্বোচ্চ ও সর্বনিম্ন উভয় তাপমাত্রাই বাড়বে। বাড়বে রাতের তাপমাত্রাও।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande