হাওড়ার প্রোমোটার খুনে অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত-সহ ২
হাওড়া, ৫ মার্চ (হি.স.) : আটদিন পর হাওড়ার পিলখানায় প্রোমোটার খুনে অবশেষে পুলিশের জালে মূল দুই অভিযুক্ত। হাওড়ার প্রোমোটার খুনে গ্রেফতার হল মূল অভিযুক্ত হারুন খান ও রোহিত হোসেন। দিল্লি থেকে হারুন এবং রোহিতকে গ্রেফতার করেছে গোলাবাড়ি থানার টিম। এই মাম
হাওড়ার প্রোমোটার খুনে অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত-সহ ২


হাওড়া, ৫ মার্চ (হি.স.) : আটদিন পর হাওড়ার পিলখানায় প্রোমোটার খুনে অবশেষে পুলিশের জালে মূল দুই অভিযুক্ত। হাওড়ার প্রোমোটার খুনে গ্রেফতার হল মূল অভিযুক্ত হারুন খান ও রোহিত হোসেন। দিল্লি থেকে হারুন এবং রোহিতকে গ্রেফতার করেছে গোলাবাড়ি থানার টিম।

এই মামলায় আগেই তদন্তভার গ্রহণ করেছিল সিআইডি। ভোটের আগে হাওড়ার প্রোমোটার খুনে চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। খুনের হাড়হিম করা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে। সেখানেই দেখা মিলেছিল মূল দুই অভিযুক্তের।

অভিযোগ, ২৫ ফেব্রুয়ারি হাওড়ার পিলখানায় কাকভোরে প্রকাশ্য রাস্তায় প্রোমোটারকে খুন করে মূল অভিযুক্ত হারুন খান ও রোহিত হোসেন। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়। গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু হয় প্রোমোটার শফিক খানের। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই প্রোমোটারের পাশেই দাঁড়িয়েছিল দুই মূল অভিযুক্ত। কিছু বুঝে ওঠার আগেই রোহিত হোসেন শফিক খানকে তাক করে গুলি চালিয়ে দেয়। এরপর মৃত্যু নিশ্চিত করতে বেপরোয়াভাবে গুলি চালাতে থাকে হারুন খান। ঘটনাস্থলেই মৃত্যু হয় শফিক খানের। এরপরেই পিলখানা রোড থেকে ছুটে পালিয়ে যায় তারা।

জানা গেছে, মোটরবাইক, ট্যাক্সি ধরে হাওড়া থেকে কলকাতায় পালিয়ে আসে দুই অভিযুক্ত। এরপর বৃহস্পতিবার ঘটনার আট দিন পর দিল্লি থেকে মূল দুই অভিযুক্তকে গ্রেফতার করল গোলাবাড়ি থানার টিম

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande