রাজগড়ে বাড়িতে হানা, ৪.৮৭ গ্রাম হিরোইন সহ গ্রেফতার ৩ যুবক
নাহান, ৫ মার্চ (হি.স.) : হিমাচল প্রদেশের সিরমৌর জেলার রাজগড়ে গোপন সূত্রের ভিত্তিতে এক আবাসিক বাড়িতে হানা দিয়ে ৪.৮৭ গ্রাম মাদক (হেরোইন ) উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া অভিযুক্তদের নাম অক্ষিত চৌহান, অজয় কুমার
রাজগড়ে বাড়িতে হানা, ৪.৮৭ গ্রাম হিরোইন সহ গ্রেফতার ৩ যুবক


নাহান, ৫ মার্চ (হি.স.) : হিমাচল প্রদেশের সিরমৌর জেলার রাজগড়ে গোপন সূত্রের ভিত্তিতে এক আবাসিক বাড়িতে হানা দিয়ে ৪.৮৭ গ্রাম মাদক (হেরোইন ) উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া অভিযুক্তদের নাম অক্ষিত চৌহান, অজয় কুমার ও শুভম ভার্মা। তিনজনই রাজগড় এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, তিন অভিযুক্ত নিজেদের বাসভবন থেকেই মাদক কেনাবেচার সঙ্গে যুক্ত ছিল। তল্লাশি চালিয়ে অক্ষিত চৌহানের ঘরের আলমারির ভিতরে থাকা লকার থেকে ৪.৮৭ গ্রাম মাদক (হেরোইন ) উদ্ধার করা হয়।

এই ঘটনায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande