দক্ষিণ রামনগরে ঝুলন্ত অবস্থায় নাবালিকার মৃতদেহ উদ্ধার
আগরতলা, ৫ মার্চ (হি.স.) : রাজধানী আগরতলায় দক্ষিণ রামনগর এলাকায় নাবালিকা স্কুলছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে বৃহস্পতিবার এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি খুন না আত্মহত্যা—তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। জানা গেছে,
মৃত্যু


আগরতলা, ৫ মার্চ (হি.স.) : রাজধানী আগরতলায় দক্ষিণ রামনগর এলাকায় নাবালিকা স্কুলছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে বৃহস্পতিবার এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি খুন না আত্মহত্যা—তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।

জানা গেছে, দক্ষিণ জয়নগর জয়সুন্দরী জে বি স্কুলের সামনে থেকে সুস্মিতা দেবনাথ (১৪) নামে সপ্তম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতার বাড়ি দক্ষিণ ত্রিপুরার সাব্রুমের পশ্চিম জলেফা এলাকায়।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ মাস ধরে সে দক্ষিণ জয়নগরের জয়সুন্দরী জে বি স্কুলের সামনে মণি দেব নামে জনৈক ব্যক্তির বাড়িতে থেকে পড়াশোনা করছিল। বৃহস্পতিবার সকালে ওই এলাকায় গাছে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। মৃতার বাবা টুটন দেবনাথ পেশায় গাছ কাটার কাজ করেন এবং মা জয়ন্তী দেবনাথ বিভিন্ন বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন বলে জানা গেছে।

ঘটনাটি খুন না আত্মহত্যা—তা নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন উঠেছে। পুরো ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande