
পানিপত, ৫ মার্চ (হি.স.) : হরিয়ানার পানিপত জেলায় খালের জলে স্নানের সময় তলিয়ে গেল এক যুবক। বুধবার বিকেলে দিল্লি প্যারালাল খালে ঘটনাটি ঘটেছে। খবর লেখা অবধি এখনও যুবকের দেহ উদ্ধার হয়নি।
বৃহস্পতিবার পুলিশের সূত্রে জানা গেছে, যুবকের নাম কর্ণ (১৮) । তিনি উত্তর প্রদেশের বাসিন্দা। বুধবার বিকেলে হোলি খেলার পর কর্ণ এবং তার ভাই এক সঙ্গে স্নান করতে যায় খালের জলে। খালের ধারে স্নান করার সময় কর্ণ হঠাৎ পিছলে যায়। তীব্র স্রোতের কারণে সে স্রোতে সঙ্গে ভেসে যায়। তার ভাই তৎক্ষণাৎ বিষয়টি সবাই কে জানায়। স্থানীয় বাসিন্দা এবং পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ তৎক্ষণাৎ ডুবুরিদের ঘটনাস্থলে ডেকে পাঠায়। পুরো খাল জুড়ে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কর্ণের কোনও সন্ধান পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন