
হাওড়া, ৫ মার্চ (হি. স.) : সিনেমা হলে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা যুগলের। ভালবাসার সম্পর্ক থেকে বিয়ের সিদ্ধান্ত, মেনে নেয়নি পরিবার। তার জেরেই এই চরম সিদ্ধান্ত, বলেই অনুমান।
পুলিশ সূত্রে খবর, ওই যুগলের বাড়ি ডোমজুড়। ওই যুগলের মধ্যে ভালবাসার সম্পর্ক ছিল। সম্পর্ক থেকেই প্রেমে পড়ে দুজনেই বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তাদের ভালোবাসা সম্পর্ক এবং বিয়ে নেয়নি পরিবার। এদিন দু’জনে সিনেমা দেখতে আসে সাঁকরাইল থানা এলাকায় আন্দুলের একটি সিনেমা হলে।
সিনেমা হলে দর্শকের বিশেষ আসন বা কেবিন রয়েছে। যেখানে আলাদাভাবে বসে সিনেমা দেখার ব্যবস্থা রয়েছে। শো শেষে অচৈতন্য অবস্থায় দু-জনকে পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে পৌঁছয় পুলিশ। হল থেকে জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন দুজনের অবস্থা সংকটজনক। পুলিশ সূত্রে খবর, প্রেমিকের থেকে প্রেমিকার বয়স বেশি হওয়ায় তাদের সম্পর্কে বা বিয়েতে পরিবারের আপত্তি জেনেই দু’জনে আত্মহত্যার চেষ্টা করে বলে অনুমান।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত