নেপালে ভোট, বন্ধ শিলিগুড়ির পানিট্যাঙ্কি সীমান্ত, আমদানি-রফতানি শুরু শুক্রবার
শিলিগুড়ি, ৫ মার্চ, (হি.স.): বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে নেপালের ভোটগ্রহণ পর্ব। কড়া নিরাপত্তার মোড়কে চলছে ভোট। সতর্কতার জন্য মঙ্গলবার থেকে বন্ধ রাখা হয়েছে ভারত-নেপাল সীমান্ত। ৭২ ঘণ্টার জন্য বন্ধ থাকবে শিলিগুড়ির পানিট্যাঙ্কি সীমান্ত। এসএসবি সূ
নেপালে ভোট, বন্ধ শিলিগুড়ির পানিট্যাঙ্কি সীমান্ত, আমদানি-রফতানি শুরু শুক্রবার


শিলিগুড়ি, ৫ মার্চ, (হি.স.): বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে নেপালের ভোটগ্রহণ পর্ব। কড়া নিরাপত্তার মোড়কে চলছে ভোট। সতর্কতার জন্য মঙ্গলবার থেকে বন্ধ রাখা হয়েছে ভারত-নেপাল সীমান্ত। ৭২ ঘণ্টার জন্য বন্ধ থাকবে শিলিগুড়ির পানিট্যাঙ্কি সীমান্ত।

এসএসবি সূত্রে খবর, ভারত থেকে শুধুমাত্র নেপালের নাগরিকরা তাঁদের পরিচয়পত্র দেখিয়ে স্বদেশে ফিরতে পারছেন। একইভাবে নেপালে আটকে থাকা ভারতীয় পর্যটক বা শ্রমিকরা ভারতে প্রবেশের অনুমতি পাচ্ছেন। শুক্রবার পর্যন্ত দুই দেশের মধ্যে সমস্ত ধরণের আমদানি-রফতানি বাণিজ্য সম্পূর্ণ বন্ধ থাকবে। শুধুমাত্র জরুরি পরিষেবার অনুমতি দেওয়া হয়েছে।

নেপাল থেকে প্রতিদিন রোগী ভারতের শিলিগুড়িতে চিকিৎসা করাতে আসেন। শুক্রবার সকাল থেকে সীমান্ত সাধারণের জন্য খুলে দেওয়া হবে। পানিট্যাঙ্কি সীমান্ত এলাকার বাণিজ্য মূলত নেপালের বাসিন্দাদের উপর নির্ভরশীল। স্বভাবতই সীমান্ত বন্ধ থাকায় প্রভাব পড়ছে ভারতের সীমান্ত এলাকার ব্যবসায়।

প্রসঙ্গত, গণবিক্ষোভে গত ৯ সেপ্টেম্বের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টির সরকারের পতন ঘটে। জেন জিদের বিক্ষোভ ধীরে ধীরে গণআন্দোলনের রূপ নেয়। তার জেরেই ক্ষমতা ছাড়তে হয় কেপি শর্মা ওলিকে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার নেপালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande