প্রয়াগরাজে ডিভাইডারের সঙ্গে বাইকের ধাক্কায় মৃত দুই যুবক
প্রয়াগরাজ, ৫ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। বাইকের সঙ্গে ডিভাইডারে ধাক্কা লাগে ঘটনাটি ঘটেছে। বুধবার গভীর রাতে থারওয়াই থানা এলাকার মানসাইতা গ্রামের কাছে ঘটনাটি ঘটেছে। ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পত
প্রয়াগরাজে ডিভাইডারের সঙ্গে বাইকের ধাক্কায় মৃত দুই যুবক


প্রয়াগরাজ, ৫ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। বাইকের সঙ্গে ডিভাইডারে ধাক্কা লাগে ঘটনাটি ঘটেছে। বুধবার গভীর রাতে থারওয়াই থানা এলাকার মানসাইতা গ্রামের কাছে ঘটনাটি ঘটেছে। ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকদের নাম মনোজ কুমার গৌতম(২২)। তিনি ফাফামাউ থানা এলাকার রুদাপুরের বাসিন্দা। অন্য যুবক রাহুল কুমার গৌতম(২৫)। তিনি চাঁদপুরের বাসিন্দা। জানা গেছে, যে হোলি উৎসবে আত্মীয়দের বাড়িতে গিয়েছিলেন দুই যুবক। বুধবার গভীর রাতে থারওয়াই থানা এলাকার মানসাইতা গ্রামের কাছে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে সঙ্গে ধাক্কা খায়। ঘটনায় উভয় আরোহীই গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যেখানে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে বাইকটি বাজেয়াপ্ত করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande