
সুপৌল, ৫ মার্চ (হি.স.) : বিহারের সুপৌল জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। বুধবার রাতে ললিতগ্রাম থানার অন্তর্গত এলাকার কোয়ার্টার চকের কাছে ঘটনাটি ঘটেছে। একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকদের নাম সুরেশ মারিক। তিনি প্রতাপগঞ্জ থানা এলাকার চিলোনি উত্তর ওয়ার্ড নং ৮-এর বাসিন্দা। অন্যজন মিথলেশ মারিক,নির্মালীর বাসিন্দা। জানা গেছে , বুধবার রাতে উভয় যুবকই জরুরি কাজে বাড়ি থেকে বেরিয়েছিলেন। বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। ঘটনায় উভয় যুবকই গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যেখানে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন । মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ ঘটনাস্থল থেকে বাইকটি বাজেয়াপ্ত করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন