জৌনপুরে চারতলা হোটেলে ভয়াবহ আগুন, হতাহতের খবর নেই
জৌনপুর, ৫ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের জৌনপুর জেলায় লাইন বাজার থানার অন্তর্গত ওয়াজিদপুর এলাকায় অবস্থিত চারতলা উৎসব মোটেল হোটেলের নীচতলায় বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল প্রায় আটটা নাগাদ আগুন লাগার পর ঘন ধোঁয়া চারদিকে
জৌনপুরে চারতলা হোটেলে ভয়াবহ আগুন, হতাহতের খবর নেই


জৌনপুর, ৫ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের জৌনপুর জেলায় লাইন বাজার থানার অন্তর্গত ওয়াজিদপুর এলাকায় অবস্থিত চারতলা উৎসব মোটেল হোটেলের নীচতলায় বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল প্রায় আটটা নাগাদ আগুন লাগার পর ঘন ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। হোটেলের ভেতরে থাকা কর্মচারীদের নিরাপদে বাইরে বের করে আনা হয়। পাশাপাশি তৃতীয় তলায় জিমে ব্যায়ামরত কয়েকজন মহিলাকেও উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় কোনও প্রাণহানির খবর নেই।

আগুনের তীব্রতা এতটাই ছিল যে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বিল্ডিংয়ের তৃতীয় তলা পর্যন্ত পৌঁছে যায়। হোটেল মালিক আশুতোষ সিং জানিয়েছেন, শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী পুলিশ কর্মী যাদব জানান, সকাল আটটার দিকে তিনি হাঁটতে বেরিয়ে হোটেল থেকে ধোঁয়া বের হতে দেখেন। কাছে গিয়ে দেখেন আগুন তীব্রভাবে জ্বলছে এবং উপরের তলা থেকে কাঁচ গলে নিচে পড়ছে। সেই সময় গোডাউনে রাখা ভরা গ্যাস সিলিন্ডার ও অন্যান্য সামগ্রী সরাতে যথেষ্ট অসুবিধা হচ্ছিল। পরে দ্রুত সেগুলি সরিয়ে নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

দমকল বিভাগের এক আধিকারিক জানান, আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ধোঁয়া নীচতলা থেকে জিম পর্যন্ত ছড়িয়ে পড়লেও সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের কারণেই আগুন লাগার আশঙ্কা করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande