“বেকার ভাতা নয়, শিল্প ও চাকরি চাই”, লোকভবন উদ্দেশ্যে পদযাত্রায় যুবকরা
পাঁশকুড়া, ৫ মার্চ (হি. স.) : “বেকার ভাতা নয়, শিল্প চাই, চাকরি চাই”—এই দাবিকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল ও ঝাড়গ্রাম এলাকা থেকে পায়ে হেঁটে লোকভবনের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছেন একদল চাকরিপ্রার্থী যুবক। নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করা
পদযাত্রা লোক ভবনের উদ্দেশ্যে


পাঁশকুড়া, ৫ মার্চ (হি. স.) : “বেকার ভাতা নয়, শিল্প চাই, চাকরি চাই”—এই দাবিকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল ও ঝাড়গ্রাম এলাকা থেকে পায়ে হেঁটে লোকভবনের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছেন একদল চাকরিপ্রার্থী যুবক। নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার দাবিতে এই পদযাত্রার আয়োজন করেছে পশ্চিমবঙ্গ ছাত্র যুব সমাজ।আয়োজকদের দাবি, দীর্ঘদিন ধরে রাজ্যে বেকারত্বের সমস্যা বাড়ছে। অনেক যুবক-যুবতী উচ্চশিক্ষা অর্জন করেও উপযুক্ত চাকরি পাচ্ছেন না। তাই বেকার ভাতা নয়, রাজ্যে শিল্প স্থাপন ও স্থায়ী কর্মসংস্থানের দাবিতেই এই পদযাত্রা।জঙ্গলমহল ও ঝাড়গ্রাম থেকে যাত্রা শুরু করে পদযাত্রীরা ধাপে ধাপে এগিয়ে চলেছেন কলকাতার রাজভবনের দিকে। বৃহস্পতিবার তারা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মেচোগ্রাম এলাকা অতিক্রম করেন। পথে বিভিন্ন জায়গায় থেমে সাধারণ মানুষের সঙ্গে কথাও বলছেন তারা এবং নিজেদের দাবি তুলে ধরছেন।পদযাত্রীদের জানিয়েছেন, লোকভবন পৌঁছে তারা রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি তুলে দিতে চান। রাজ্যে শিল্পের প্রসার ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর দাবিই থাকবে সেই স্মারকলিপিতে। পদযাত্রার সময় রাতের বেলায় বিভিন্ন জায়গায় অবস্থান করে রাত্রিযাপন করছেন অংশগ্রহণকারীরা। তাদের এই উদ্যোগ ঘিরে বিভিন্ন এলাকায় কৌতূহল তৈরি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande