স্থায়ী কার্যালয় পেল ৯ বনমালীপুর বিজেপি মণ্ডল, উদ্বোধন করলেন প্রদেশ সভাপতি
আগরতলা, ৫ মার্চ (হি.স.) : অবশেষে স্থায়ী কার্যালয় পেল ভারতীয় জনতা পার্টির ৯ বনমালীপুর মণ্ডল কমিটি। বৃহস্পতিবার তিথি মেনে পুজো দিয়ে আগরতলার কল্যাণী এলাকায় নতুন মণ্ডল কার্যালয়ের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভা
বিজেপি কার্যালয় উদ্বোধন


আগরতলা, ৫ মার্চ (হি.স.) : অবশেষে স্থায়ী কার্যালয় পেল ভারতীয় জনতা পার্টির ৯ বনমালীপুর মণ্ডল কমিটি। বৃহস্পতিবার তিথি মেনে পুজো দিয়ে আগরতলার কল্যাণী এলাকায় নতুন মণ্ডল কার্যালয়ের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি-এর অন্যতম মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য, মণ্ডল সভাপতি সহ মণ্ডল কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা। তিথি মেনে পূজা অর্চনার মধ্য দিয়ে নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক সূচনা হয়।

এই প্রসঙ্গে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, নতুন এই কার্যালয়কে কেন্দ্র করেই এখন থেকে বনমালীপুর এলাকার যাবতীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। তিনি আরও জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন কার্যালয়ে আসবেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।

রাজীব ভট্টাচার্য আরও বলেন, বনমালীপুর বিধানসভা কেন্দ্র পুনরুদ্ধারের লক্ষ্যে এই কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, এতদিন ৯ বনমালীপুর মণ্ডল কমিটির সাংগঠনিক কার্যক্রম ভাড়া বাড়ি থেকেই পরিচালিত হত। নির্দিষ্ট কোনও স্থায়ী কার্যালয় ছিল না। নতুন মণ্ডল কার্যালয়ের উদ্বোধনকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande