শিল্প ও কর্মসংস্থানের দাবিতে ঝাড়গ্রামে ডিওয়াইএফআইয়ের দু’দিনের বাইক মিছিল
ঝাড়গ্রাম, ৬ মার্চ (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শিল্প ও কর্মসংস্থানের দাবিতে ঝাড়গ্রাম জেলাজুড়ে দু’দিনের বাইক মিছিলর আয়োজন করেছে বাম যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের জেলা কমিটি। শুক্রবার গোপীবল্লভপুরের বংশীপুর চক থেকে এই বাইক মিছিলের সূচনা হয়। সংগ
শিল্প ও কর্মসংস্থানের দাবিতে ঝাড়গ্রামে ডিওয়াইএফআইয়ের দু’দিনের বাইক মিছিল


ঝাড়গ্রাম, ৬ মার্চ (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শিল্প ও কর্মসংস্থানের দাবিতে ঝাড়গ্রাম জেলাজুড়ে দু’দিনের বাইক মিছিলর আয়োজন করেছে বাম যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের জেলা কমিটি। শুক্রবার গোপীবল্লভপুরের বংশীপুর চক থেকে এই বাইক মিছিলের সূচনা হয়।

সংগঠন সূত্রে জানা গেছে, শনিবার মিছিলটি জেলার একাধিক গুরুত্বপূর্ণ এলাকা অতিক্রম করে বেলপাহাড়িতে গিয়ে শেষ হবে। মিছিলর রুটের মধ্যে রয়েছে গোপীবল্লভপুর, রগড়া, রোহিনী, বাকড়া, গুপ্তমনি, সরডিহা, মানিকপাড়া, বাঁড়গ্রাম, বিনপুর, শিলদা, কুলটিকরি ও তপসিয়া-সহ একাধিক এলাকা।

এই কর্মসূচির মাধ্যমে জেলায় নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো, ১০০ দিনের কাজকে ২০০ দিনে উন্নীত করা, বেকার ভাতা বাড়িয়ে ৩ হাজার টাকা করা, বন্ধ হয়ে থাকা শিল্প ও কারখানা পুনরুজ্জীবিত করা, কৃষকদের ফসলের ন্যায্য দাম নিশ্চিত করা এবং শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ২৬ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, “শিল্প চাই, কাজ চাই -বামপন্থী বাংলা চাই” স্লোগানকে সামনে রেখে যুবসমাজকে সংগঠিত করা এবং কর্মসংস্থানের দাবিকে জোরালো করতেই এই বাইক মিছিলের আয়োজন করা হয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু কর্মী-সমর্থক এই কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে সংগঠনের দাবি।

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande