মাহুরে থামবে শিলচর-শিয়ালদহ, শিলচর-কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
হাফলং (অসম), ৬ মাৰ্চ (হি.স.) : এখন থেকে মাহুর স্টেশনে থামবে শিলচর-শিয়ালদহ এবং শিলচর-কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। লামডিং-বদরপুর পাহাড় লাইনের মাহুর স্টেশনে আজ শুক্রবার থেকে স্টপেজ শুরু হয়েছে ১৩১৭৫/১৩১৭৬ শিলচর-শিয়ালদহ এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের। আজ
মাহুর স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সূচনা


হাফলং (অসম), ৬ মাৰ্চ (হি.স.) : এখন থেকে মাহুর স্টেশনে থামবে শিলচর-শিয়ালদহ এবং শিলচর-কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। লামডিং-বদরপুর পাহাড় লাইনের মাহুর স্টেশনে আজ শুক্রবার থেকে স্টপেজ শুরু হয়েছে ১৩১৭৫/১৩১৭৬ শিলচর-শিয়ালদহ এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের।

আজ শিলচর থেকে শিয়ালদহের উদ্দেশ্যে রওয়ানা হওয়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মাহুর স্টেশনে স্টপেজ নিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ এদিন বিকালে এক অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা, রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী নন্দিতা গার্লোসা।

শুক্রবার শিলচর থেকে শিয়ালদহের উদ্দেশ্যে ছেড়ে আসা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মাহুর স্টেশনে দুই মিনিটের যাত্রা বিরতির পর সবুজ পতাকা দেখিয়ে মাহুর স্টেশন থেকে ফের যাত্রা শুরু করেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা এবং রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী নন্দিতা গার্লোসা।

এদিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মাহুর স্টেশনে আসার পর স্থানীয় বাসিন্দারা ট্রেনের লকো পাইলটদের ডিমাসা রিশা দিয়ে সংবর্ধনা জানান।

এদিকে ১৩১৭৩/১৩১৭৪ শিয়ালদহ-সাব্রুম-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং ২০৫০১/২০৫০২ আগরতলা-আনন্দবিহার-আগরতলা তেজস রাজধানী এক্সপ্রেসের মাইবাং রেলওয়ে স্টেশনে একটি নতুন স্টপেজ মঞ্জুর করা হয়েছে মাইবাং মহকুমার যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে। এনিয়ে শনিবার মাইবাং স্টেশনে ট্রেন নং ১৩১৭৪ সাব্রুম-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রাবিরতি অনুষ্ঠানের আয়োজন করেছেন উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, আগরতলা-আনন্দবিহার-আগরতলা তেজস রাজধানী এক্সপ্রেস নিউহাফলং স্টেশনের পর এবার মাইবাং স্টেশনে স্টপেজ মঞ্জুর করেছে রেলবোর্ড। আগামী ১৩ মার্চ প্রথম মাইবাং স্টেশনে থামবে আগরতলা-আনন্দবিহার তেজস রাজধানী এক্সপ্রেস।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande