
কলকাতা, ৬ মার্চ (হি. স.): প্রাক্তন ক্রিকেট তারকা সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে অতি সম্প্রতি বিজেপি নেতা সজল ঘোষের মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। শুক্রবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেকের কটাক্ষ, ‘‘সৌরভ যদি দালাল হন, ২০২১ সালে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষদের বগলদাবা করে বেহালায় তাঁর বাড়িতে গিয়ে লুচি-আলুর দম খেয়ে এসেছিলেন কেন অমিত শাহ? বাঙালি তো, তাই উনি মাথা নত করেননি।’’
অভিষেক এ দিন ধর্মতলার মঞ্চে বলেন, ‘‘২০২১ সালে কিছু সামাজিক সংগঠন বলেছিল ‘নো ভোট টু বিজেপি।’ আমরা এই মঞ্চে ১০ কোটি বঙ্গবাসীকে সাক্ষী রেখে বলছি, এ বার বিজেপিকে বয়কট করতে হবে। বিজেপিকে সামাজিক ভাবে বয়কট করুন। যারা বিজেপির হয়ে গলা ফাটাত, তারা যুবশ্রীর ফর্ম পূরণ করছেন। দিলে মমতাদি-ই দেবে।’’
অভিষেক বলেন, “আমাদের মুখ্যমন্ত্রীই একমাত্র নেত্রী যিনি সাধারণ নাগরিক হিসাবে সুপ্রিম কোর্টে মামলা করে লড়তে গিয়েছেন। আর কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রীকে দেশের মানুষ সওয়াল করতে দেখেননি।’’
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত