
হাওড়া, ৬ মার্চ (হি.স.): হাওড়ার পিলখানায় প্রকাশ্যে গুলি করে খুনের ঘটনায় দিল্লি থেকে ধৃত দুই অভিযুক্ত হারুন খান ও রোহিত হোসেনকে শুক্রবার ভোরে বিমানে করে নিয়ে আসা হয় কলকাতায়। এরপর এ দিন দুপুরে সিআইডি-র হেফাজতে থাকা ধৃতদের হাওড়া আদালতে নিয়ে আসা হলে সেখানে বিক্ষোভ দেখান পিলখানার বাসিন্দাদের একাংশ। বিক্ষোভকারীদের দাবি, এই দুই জনকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় হাওড়া আদালত সংলগ্ন এলাকায়। বিক্ষোভকারীরা পোস্টার নিয়ে আদালতের বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ