হাওড়ায় পরিবর্তন যাত্রায় শমীক ভট্টাচার্য, মুখ্যমন্ত্রীর ধর্না নিয়ে তৃণমূলকে কটাক্ষ
হাওড়া, ৬ মার্চ (হি. স.):- হাওড়ায় বিজেপির পরিবর্তন যাত্রায় অংশ নিলেন দলের রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। শুক্রবার তিনি রথে চেপে নেতাজি সুভাষ রোড, হাওড়া ময়দান হয়ে হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছন। এই কর্মসূচিকে ঘিরে বিজেপি ক
পদযাত্রায় শমিক


হাওড়া, ৬ মার্চ (হি. স.):- হাওড়ায় বিজেপির পরিবর্তন যাত্রায় অংশ নিলেন দলের রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। শুক্রবার তিনি রথে চেপে নেতাজি সুভাষ রোড, হাওড়া ময়দান হয়ে হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছন। এই কর্মসূচিকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক ভট্টাচার্য বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে প্রতিক্রিয়া জানান। ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না কর্মসূচি এবং এসআইআর নিয়ে তৃণমূলের অবস্থানকে কটাক্ষ করেন তিনি। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী ধর্নায় বসতেই পারেন, সেটি তাঁর গণতান্ত্রিক অধিকার। তবে তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রী চান অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের নাম যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকে।শমীক ভট্টাচার্য আরও বলেন, বিজেপি এসআইআর ছাড়া ভোটে অংশ নেবে না। তাঁর দাবি, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা গেছে প্রায় ৬০ লক্ষ নাম এখনও বিবেচনাধীন রয়েছে। এই পরিস্থিতিতে ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে বলেও মন্তব্য করেন তিনি।বামফ্রন্ট ও কংগ্রেসের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মত থাকতে পারে। তবে শেষ পর্যন্ত নির্বাচন কমিশনই সঠিক পদক্ষেপ গ্রহণ করে একটি স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরি করবে বলেই তাঁর বিশ্বাস।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande